Attendance & Guardian SMS

হাজিরা নিন, অভিভাবক জানুক — এক ক্লিকে

ছাত্র বাসা থেকে কোচিংয়ের কথা বলে বের হয়, কিন্তু ক্লাসে আসে না — অভিভাবক জানেন অনেক পরে। প্রতিদিন ফোন করে জানানো সম্ভব না।

Quiz-Mint-এ হাজিরা নেওয়ার সাথে সাথেই অনুপস্থিতদের অভিভাবককে SMS পাঠাতে পারেন। অভিভাবকদের কোনো অ্যাপ লাগে না — সাধারণ SMS-ই যায়।

মাসে ৳৮০০ · ৮০+ প্রতিষ্ঠান ব্যবহার করছে · দাম বিস্তারিত

হাজিরা নেওয়া

  • ব্যাচ খুলে প্রত্যেকের পাশে উপস্থিত, অনুপস্থিত, দেরি বা ছুটি — ফোন থেকেই
  • আজ কোন ব্যাচের হাজিরা নেওয়া হয়নি, ড্যাশবোর্ডে মনে করিয়ে দেয়
  • মাসের পুরো হাজিরা এক গ্রিডে, PDF হিসেবেও নামানো যায়
  • ফিঙ্গারপ্রিন্ট মেশিন (ZKTeco) থাকলে সেটার হাজিরাও এখানে আনা যায় — এটা আলাদা করে চালু করতে হয়

অভিভাবককে SMS

  • অনুপস্থিতির SMS — হাজিরা শেষে এক ক্লিকে
  • পরীক্ষার রেজাল্ট SMS — নম্বর আর মেধাক্রমসহ
  • ফি পাওয়ার SMS আর বকেয়ার রিমাইন্ডার
  • ছাত্রের জন্মদিনে শুভেচ্ছা SMS

SMS খরচ কম রাখার নিয়ম

৳১০০ তে ২৫০টি SMS, মেয়াদ শেষ হয় না। একটা কথা জেনে রাখুন: মেসেজে একটিও বাংলা অক্ষর থাকলে SMS ছোট ভাগে যায়, তাই একই কথা বেশি SMS খরচ করে। Quiz-Mint পাঠানোর আগেই দেখিয়ে দেয় কতগুলো SMS লাগবে, যাতে আগে থেকে হিসাব করতে পারেন।

সাধারণ প্রশ্ন

ফিঙ্গারপ্রিন্ট মেশিনের হাজিরা থেকেও কি নিজে নিজে SMS যায়?

না, ইচ্ছা করেই না। মেশিন ভুল পড়লে কোনো অভিভাবক যেন ভুল করে "অনুপস্থিত" SMS না পান। আপনি দেখে তারপর পাঠান।

SMS কোন নামে যায়?

চাইলে প্রতিটি SMS-এর শেষে ব্যাচের শিক্ষকের নাম যোগ করে দিতে পারেন, যাতে অভিভাবক বোঝেন কোন কোচিং থেকে এসেছে।

অভিভাবকের নম্বর ছাত্র কি বদলে দিতে পারে?

না। অভিভাবকের নম্বর শুধু কোচিং কর্তৃপক্ষ বদলাতে পারে — যাতে কেউ ভুয়া নম্বর দিয়ে রেজাল্ট লুকাতে না পারে।

আজই শুরু করুন — ৭ দিন ফ্রি

কোনো কার্ড লাগে না। পছন্দ না হলে কিছুই দিতে হবে না।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন