Coaching Fee Management Software
কোচিংয়ের ফি আর বকেয়া — হিসাব ভুল হবে না
কেউ ছাড়ে পড়ে, কেউ অর্ধেক দেয়, কেউ দুই মাস একসাথে। এক্সেল বা খাতায় এই হিসাব মেলাতে গিয়ে মাস শেষে গরমিল হয়, আর বকেয়া চাইতে গিয়ে বিব্রত হতে হয়।
Quiz-Mint প্রতিটি ছাত্রের ফি আলাদা করে মনে রাখে, এক ক্লিকে পুরো মাসের ফি তৈরি করে, আর কার কত বাকি তা সবসময় দেখায়।
মাসে ৳৮০০ · ৮০+ প্রতিষ্ঠান ব্যবহার করছে · দাম বিস্তারিত
যেভাবে কাজ করে
- ব্যাচে মাসিক ফি, কোর্স ফি আর ভর্তি ফি ঠিক করে দিন
- কোনো ছাত্রের সাথে আলাদা রেট ঠিক হলে সেটা তার নামে থাকে — ব্যাচের ফি বাড়ালেও তার ছাড় মুছে যায় না
- মাসের শুরুতে এক ক্লিকে সবার ফি — আগে দেখে নেবেন কার কত হচ্ছে, তারপর নিশ্চিত করবেন
- কোর্স ফি কিস্তিতে ভাগ করা যায়
- হাতে নগদ, বিকাশ বা Nagad — কোন মাধ্যমে টাকা নিলেন তা লেখা থাকে
রসিদ আর SMS
- প্রতিটি পেমেন্টের রসিদ প্রিন্ট করুন, অথবা রসিদের লিংক অভিভাবকের ফোনে SMS-এ পাঠান
- টাকা পেলেই অভিভাবককে নিশ্চিতকরণ SMS — পরে "দিয়েছি তো" নিয়ে তর্ক হয় না
- বকেয়া থাকলে একজনকে বা সবাইকে একসাথে মনে করিয়ে দেওয়ার SMS
মাস শেষের রিপোর্ট
আজ কত আদায় হলো, এই মাসে কত বাকি, কোন ব্যাচে বকেয়া বেশি — রিপোর্ট নিজেই তৈরি থাকে।
সাধারণ প্রশ্ন
ভুল করে ফি বেশি লিখে ফেললে?
ঠিক করে নেওয়া যায়। তবে যতটুকু টাকা আদায় হয়ে গেছে তার নিচে নামানো যায় না, যাতে হিসাব গরমিল না হয়।
SMS-এর খরচ কত?
৳১০০ তে ২৫০টি SMS, মেয়াদ শেষ হয় না। পাঠানোর আগেই দেখায় কতগুলো SMS খরচ হবে।
ছাত্র কি অনলাইনে ফি দিতে পারে?
ছাত্র নিজের পোর্টালে তার ফি আর বকেয়া দেখতে পারে। টাকা নেওয়ার পর আপনি পেমেন্ট এন্ট্রি দিলে রসিদ আর SMS যায়।
আজই শুরু করুন — ৭ দিন ফ্রি
কোনো কার্ড লাগে না। পছন্দ না হলে কিছুই দিতে হবে না।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন