Coaching Management Software in Rajshahi

রাজশাহীর কোচিং সেন্টারের জন্য ম্যানেজমেন্ট সফটওয়্যার

রাজশাহী শিক্ষা নগরী — SSC, HSC আর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির কোচিং এখানে প্রতিটি এলাকায়। কিন্তু বেশিরভাগ কোচিং এখনও খাতা আর এক্সেলে চলে: কার ফি বাকি, কে কতদিন আসেনি, কোন অভিভাবককে রেজাল্ট জানানো হয়নি — সব মনে রাখতে হয়।

Quiz-Mint তৈরি হয়েছে রাজশাহীতে, এখানকার কোচিং সেন্টারগুলোর রোজকার কাজ দেখে। ভর্তি থেকে ফি, উপস্থিতি, পরীক্ষা আর অভিভাবককে SMS — সব এক প্যানেলে, বাংলায়, মোবাইল থেকেই চালানো যায়।

মাসে ৳৮০০ · ৮০+ প্রতিষ্ঠান ব্যবহার করছে · দাম বিস্তারিত

রাজশাহীতে থেকেই সাপোর্ট

সফটওয়্যার কেনার পর সবচেয়ে বড় ভয় — সমস্যা হলে কাকে ধরবেন। আমাদের অফিস রাজশাহীতে। ফোন বা হোয়াটসঅ্যাপে সাহায্য পাবেন, আর শহরের মধ্যে হলে সরাসরি দেখা করে সেটআপ ও স্টাফদের শিখিয়ে দেওয়া যায়।

  • সাহেব বাজার, উপশহর, তালাইমারী, বিনোদপুর, কাজলা — শহরের যেকোনো এলাকার কোচিং
  • পুরোনো এক্সেল থেকে ছাত্রদের তালিকা একবারে আপলোড করে দেওয়া
  • আপনার স্টাফ ও সহকারী শিক্ষকদের আলাদা লগইন, যার যতটুকু দরকার ততটুকু অনুমতি

রাজশাহীর কোচিং যেভাবে চলে, সেভাবেই বানানো

  • বিষয়ভিত্তিক ব্যাচ — ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি — প্রতিটি ব্যাচের নিজের দিন, সময় আর ফি
  • মাসিক ফি আর কোর্স ফি দুটোই; কোর্স ফি কিস্তিতে নেওয়া যায়
  • ভর্তি কোচিংয়ের মডেল টেস্ট — নম্বর দিলেই মেধাক্রম, রেজাল্ট PDF আর অভিভাবককে SMS
  • OMR শিট প্রিন্ট করে মোবাইল ক্যামেরায় খাতা দেখা
  • আপনার কোচিংয়ের নিজের ওয়েবসাইট, অনলাইন ভর্তি ফর্মসহ

খরচ কত?

একটিই প্যাকেজ: মাসে ৳৮০০, সব মূল ফিচার সহ। ছাত্র সংখ্যার জন্য আলাদা চার্জ নেই। SMS আলাদা কিনতে হয় — ৳১০০ তে ২৫০টি, মেয়াদ শেষ হয় না। শুরুর ৭ দিন ফ্রি, কোনো কার্ড লাগে না। পেমেন্ট বিকাশ বা নগদে।

সাধারণ প্রশ্ন

রাজশাহীতে সরাসরি এসে সেটআপ করে দেবেন?

রাজশাহী শহরের মধ্যে হলে হ্যাঁ। ফোন করে একটা সময় ঠিক করুন — ছাত্রদের তালিকা তুলে দেওয়া আর স্টাফদের শেখানো একসাথে হয়ে যায়।

ছোট কোচিং, মাত্র ২-৩টা ব্যাচ — আমার কি লাগবে?

Quiz-Mint ব্যবহার করা বেশিরভাগ প্রতিষ্ঠানই একজন শিক্ষকের বিষয়ভিত্তিক কোচিং। ব্যাচ কম হলেও ফি আর অভিভাবক SMS-এর হিসাব আলাদা খাতায় রাখার ঝামেলা থাকে, সেটাই এটা কমায়।

ইন্টারনেট না থাকলে কি চলবে?

Quiz-Mint অনলাইন সফটওয়্যার, তাই ইন্টারনেট লাগে। তবে মোবাইল ডাটাতেই চলে — কম্পিউটার না থাকলেও ফোন থেকে পুরো কোচিং চালাতে পারবেন।

আমার ডাটা কি নিরাপদ?

প্রতিটি কোচিংয়ের তথ্য আলাদা রাখা হয়, অন্য কেউ দেখতে পারে না। যেকোনো সময় ছাত্রদের তথ্য এক্সেলে নামিয়ে রাখতে পারবেন।

আজই শুরু করুন — ৭ দিন ফ্রি

কোনো কার্ড লাগে না। পছন্দ না হলে কিছুই দিতে হবে না।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন