Private Batch & Tuition Management
প্রাইভেট ব্যাচের হিসাব, এক অ্যাপে
সকালে এক ব্যাচ, বিকেলে দুই ব্যাচ, রাতে আরেকটা। মাস শেষে কে বেতন দিল, কে দিল না, কে এক সপ্তাহ আসেনি — এসব খাতায় লিখে রাখতে রাখতেই সময় চলে যায়।
Quiz-Mint একজন শিক্ষকের প্রাইভেট ব্যাচের জন্যও বানানো। আলাদা অফিস বা কম্পিউটার লাগে না — ফোনেই সব।
মাসে ৳৮০০ · ৮০+ প্রতিষ্ঠান ব্যবহার করছে · দাম বিস্তারিত
প্রতিদিন যা লাগে
- প্রতিটি ব্যাচের ছাত্রদের তালিকা, অভিভাবকের নম্বরসহ
- হাজিরা — ক্লাসে বসেই ফোনে, আর অনুপস্থিত ছাত্রের অভিভাবককে এক ক্লিকে SMS
- মাসিক বেতন — প্রতিটি ছাত্রের নিজের রেট মনে রাখে, কেউ কম দিলে সেটাই ধরে
- বকেয়া তালিকা এক নজরে, আর বাকি থাকলে অভিভাবককে মনে করিয়ে দেওয়ার SMS
- বেতন নিলে রসিদ — প্রিন্ট করতে পারেন, বা লিংকটা SMS-এ চলে যায়
পরীক্ষা নিলে
সাপ্তাহিক বা মাসিক পরীক্ষার নম্বর তুলে দিলে মেধাক্রম নিজেই তৈরি হয়। রেজাল্ট অভিভাবকের ফোনে SMS-এ যায় — আলাদা করে কাউকে ফোন করতে হয় না। MCQ হলে OMR শিট প্রিন্ট করে ফোনের ক্যামেরায় খাতা দেখতে পারেন।
ব্যাচ বাড়লে কোচিং হয়ে যায়
আজ প্রাইভেট, কাল কোচিং সেন্টার — একই অ্যাকাউন্টে সহকারী শিক্ষক যোগ করা, নিজের ওয়েবসাইট, অনলাইন ভর্তি ফর্ম সব পাবেন। শুরু থেকে সব তথ্য এক জায়গায় থাকে, পরে নতুন করে কিছু তুলতে হয় না।
সাধারণ প্রশ্ন
মাত্র ২০-৩০ জন ছাত্র — এত টাকা দেব কেন?
মাসে ৳৮০০, ছাত্র কম বা বেশি যাই হোক। একজন ছাত্রের বকেয়া ঠিকমতো আদায় হলেই সাধারণত খরচ উঠে যায়। কেনার আগে ৭ দিন ফ্রি ব্যবহার করে দেখুন।
ছাত্রদের কি অ্যাপ নামাতে হবে?
না। অভিভাবকরা সাধারণ SMS পান, কোনো অ্যাপ লাগে না। ছাত্ররা চাইলে নিজেদের রেজাল্ট আর হাজিরা দেখতে লগইন করতে পারে।
কম্পিউটার না থাকলে চলবে?
হ্যাঁ। পুরো প্যানেল মোবাইলে চলে, অ্যান্ড্রয়েড অ্যাপও আছে।
আজই শুরু করুন — ৭ দিন ফ্রি
কোনো কার্ড লাগে না। পছন্দ না হলে কিছুই দিতে হবে না।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন